হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফলোআপ; টেকনাফে কানের দুল ছিনিয়ে নিয়ে শিশু হত্যা মামলায় গ্রেপ্তার-২, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আব্দুস সালাম,টেকনাফ

আব্দুস সালাম,টেকনাফ

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

টেকনাফে চাঞ্চল্যকর শিশু হোজাইফা নুসরাত আফসি (৪) হত্যা মামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) এ ঘটনায় নুসরাত আফসি বাবা টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী-হোয়াকিয়া পাড়ার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে ফারেজ(১৮) ও একই এলাকার জিয়াউর রহমানের ছেলে আরফাত(১৬)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার তদন্ত (ওসি) হিমেল রায়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সুত্রে জানা যায়,গত ৪ অক্টোবর শনিবার দুপুরে পূর্ব পানখালীর নিজ বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশু নুসরাত আফসিকে দেখতে না পায়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিতে থাকে।কোথাও না পেয়ে পাশ্ববর্তী দিলদার আহমদ মেম্বারের একটি পুকুর ছিল। ওই পুকুরেও ১০-১২টি জাল দিয়ে স্থানীয় বাসিন্দা খুঁজতে থাকেন।

কিন্তু কোন হদিস মেলেনি।অবশেষে ২৪ঘন্টার পর ওই পুকুরে রোববার দুপুরে শিশু আফসি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।উদ্ধার সময়ে শিশুর মৃতদেহটি নরম ছিল। কানের দুল দুটি নেই,মুখে কস্টেপের (প্লাস্টার) দাগ রয়েছে।

এর থেকে স্থানীয়রা ধারণা করছেন,এ শিশুটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।অথবা কানের দুল ছিনিয়ে নিতে এ হত্যাকান্ড ঘটিয়েছে।দুল ছিনিয়ে নেওয়াদের চিনতে পারায় তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।এ ঘটনায় সন্দেহভাজন আট জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এদিকে সোমবার ০৬ অক্টোবর গ্রেপ্তারকৃত এজাহারনামীয় ১নং আসামি কিশোর ফারেজ (১৮)ও ৭নং আসামি শিশু আরফাত(১৬) কক্সবাজার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভিকটিম হোজাইফা নুসরাত আফসি (০৪)এর কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করেছে মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার তদন্ত (ওসি) হিমেল রায় বলেন,নিহত শিশু হোজাইফা নুসরাত আফসি বাবার দায়ের করা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এগুলো তদন্তের আভ্যন্তরীণ বিষয়।তদন্ত সমাপ্ত হলে পুরোপুরি জানানো হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফলোআপ; টেকনাফে কানের দুল ছিনিয়ে নিয়ে শিশু হত্যা মামলায় গ্রেপ্তার-২, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফলোআপ; টেকনাফে কানের দুল ছিনিয়ে নিয়ে শিশু হত্যা মামলায় গ্রেপ্তার-২, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
Print Image
টেকনাফে চাঞ্চল্যকর শিশু হোজাইফা নুসরাত আফসি (৪) হত্যা মামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) এ ঘটনায় নুসরাত আফসি বাবা টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী-হোয়াকিয়া পাড়ার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে ফারেজ(১৮) ও একই এলাকার জিয়াউর রহমানের ছেলে আরফাত(১৬)। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার তদন্ত (ওসি) হিমেল রায়। সুত্রে জানা যায়,গত ৪ অক্টোবর শনিবার দুপুরে পূর্ব পানখালীর নিজ বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশু নুসরাত আফসিকে দেখতে না পায়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিতে থাকে।কোথাও না পেয়ে পাশ্ববর্তী দিলদার আহমদ মেম্বারের একটি পুকুর ছিল। ওই পুকুরেও ১০-১২টি জাল দিয়ে স্থানীয় বাসিন্দা খুঁজতে থাকেন। কিন্তু কোন হদিস মেলেনি।অবশেষে ২৪ঘন্টার পর ওই পুকুরে রোববার দুপুরে শিশু আফসি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।উদ্ধার সময়ে শিশুর মৃতদেহটি নরম ছিল। কানের দুল দুটি নেই,মুখে কস্টেপের (প্লাস্টার) দাগ রয়েছে। এর থেকে স্থানীয়রা ধারণা করছেন,এ শিশুটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।অথবা কানের দুল ছিনিয়ে নিতে এ হত্যাকান্ড ঘটিয়েছে।দুল ছিনিয়ে নেওয়াদের চিনতে পারায় তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।এ ঘটনায় সন্দেহভাজন আট জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এদিকে সোমবার ০৬ অক্টোবর গ্রেপ্তারকৃত এজাহারনামীয় ১নং আসামি কিশোর ফারেজ (১৮)ও ৭নং আসামি শিশু আরফাত(১৬) কক্সবাজার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভিকটিম হোজাইফা নুসরাত আফসি (০৪)এর কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করেছে মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ বিষয়ে টেকনাফ মডেল থানার তদন্ত (ওসি) হিমেল রায় বলেন,নিহত শিশু হোজাইফা নুসরাত আফসি বাবার দায়ের করা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এগুলো তদন্তের আভ্যন্তরীণ বিষয়।তদন্ত সমাপ্ত হলে পুরোপুরি জানানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×