হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জ, ০৮ অক্টোবর – বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি এনসিপির নেতার নামে নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন প্রসঙ্গেও কথা বলেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিনি জানান, এনসিপি চায়, গণমাধ্যম পেশাদারিত্বের জায়গায় থাকুক।

সারজিস বলেন, ‘আগে অধিকাংশ গণমাধ্যম আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আর এখন দেশের ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি। কোনো একটা টেলিভিশনের অনুমোদন হয়েছে, আমরা যেটা জেনেছি, সেখানে এনসিপির একজন আছে। কিন্তু একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। আমরা যেটা শুনেছি, সেখানে বিএনপির লোকজনও আছে। জামায়াত ও স্বতন্ত্র লোকও আছে। কেন শুধু এনসিপিকে ফোকাসড করা হচ্ছে, আমরা মনে করি, এটা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।’

সারজিস আলম বলেন, ‘আমরা চাই, মিডিয়া মিডিয়ার পেশাদারিত্বের জায়গায় থাকুক। আপনারা (সাংবাদিকরা) যে কথাটা বলতে চান, যে সত্যটা প্রকাশ করতে চান, তা করেন। কোনো একটা রাজনৈতিক দল, যত বড়ই হোক বা ছোটোই হোক, খারাপ হলে সেটা বলবেন, ভালো হলেও সেটা বলবেন।’

সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলাউল হক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁপাইনবাবগঞ্জ, ০৮ অক্টোবর – বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি এনসিপির নেতার নামে নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন প্রসঙ্গেও কথা বলেন।তিনি জানান, এনসিপি চায়, গণমাধ্যম পেশাদারিত্বের জায়গায় থাকুক।সারজিস বলেন, ‘আগে অধিকাংশ গণমাধ্যম আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আর এখন দেশের ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি। কোনো একটা টেলিভিশনের অনুমোদন হয়েছে, আমরা যেটা জেনেছি, সেখানে এনসিপির একজন আছে। কিন্তু একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। আমরা যেটা শুনেছি, সেখানে বিএনপির লোকজনও আছে। জামায়াত ও স্বতন্ত্র লোকও আছে। কেন শুধু এনসিপিকে ফোকাসড করা হচ্ছে, আমরা মনে করি, এটা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।’সারজিস আলম বলেন, ‘আমরা চাই, মিডিয়া মিডিয়ার পেশাদারিত্বের জায়গায় থাকুক। আপনারা (সাংবাদিকরা) যে কথাটা বলতে চান, যে সত্যটা প্রকাশ করতে চান, তা করেন। কোনো একটা রাজনৈতিক দল, যত বড়ই হোক বা ছোটোই হোক, খারাপ হলে সেটা বলবেন, ভালো হলেও সেটা বলবেন।’সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলাউল হক।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×