ঢাকা, ০৯ অক্টোবর – দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে একটু আগে গুলশানের বাসা থেকে রওনা করেছেন।
শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানিয়েছেন- উনি মাজার জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে মাজারে জিয়ারত করতে নেওয়া হয়েছে। যার কারণে আগে থেকে দলের অন্যদের জানানো হয়নি।
আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে আসেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে মাজার জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।
এর আগে রাত ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের অবস্থা এখন আগের তুলনায় ভালো। কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন।
এক প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার বলেন, চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুতি আছে। এখন উনার মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে বিদেশে নেওয়া হবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/০৮ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন