ঢাকা, ০৯ অক্টোবর – চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। এ তারিখ চূড়ান্ত করে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করে এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
শিক্ষা বোর্ডের এ চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল ১৬ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তারিখ রেখে মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে ১৬ অক্টোবরই ফল প্রকাশ করা হবে।’
এর আগে বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছিলন, নিয়মানুযায়ী— ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কিন্তু ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ফলে ১৬ অক্টোবরের মধ্যেই এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে।
তিনি বলেছিলেন, ‘যতটুকু জানি, ফল তৈরির কাজ শেষ। আগামীকাল বৈঠকে সব বোর্ড চেয়ারম্যানের মতামত নেওয়া হবে। এরপর ১২ থেকে ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের তারিখ ঠিক করা হবে। বোর্ড থেকে তিনটি তারিখ দেওয়া হবে। তার মধ্যে একটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বড় কোনো ঝামেলা বা সমস্যা না থাকলে সেটিই শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করে দেবে।’
তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন মূলত সোয়া ১২ লাখের মতো এইচএসসি পরীক্ষার্থী।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন