হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংক্ষিপ্ত সফরে সোমবার ইসরায়েলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন


তেলআবিব, ১০ অক্টোবর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফর নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন নেটওয়ার্ক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানাতে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হবে।

এরপর ট্রাম্প সরাসরি জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যাবেন। সেখানে সিমচাত তোরা ধর্মীয় উৎসব শুরুর আগে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। উৎসবটি শুরু হবে সোমবার সন্ধ্যায়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

চ্যানেল ১২ জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের পরই ট্রাম্পের এই সফরের আয়োজন করা হয়েছে। সফরটি হবে অত্যন্ত সংক্ষিপ্ত। নেসেটে বক্তৃতা শেষ করে তিনি সরাসরি বিমানবন্দরে যাবেন ও নিজ দেশে ফিরে যাবেন।

প্রতিবেদনের আরও বলা হয়েছে, সফরটি আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত হচ্ছে, কারণ ট্রাম্প রোববার নয়, সোমবার পৌঁছাবেন, যা সফরের শেষ মুহূর্তের প্রস্তুতির জটিলতার কারণেই ঘটছে।

প্রতিবেদনটি সঠিক হলে, এর অর্থ দাঁড়ায় যে ট্রাম্প তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’ এ যাচ্ছেন না। যদিও জিম্মিদের পরিবারের সদস্যরা আশা করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট সেখানে যাবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংক্ষিপ্ত সফরে সোমবার ইসরায়েলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংক্ষিপ্ত সফরে সোমবার ইসরায়েলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] তেলআবিব, ১০ অক্টোবর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফর নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন নেটওয়ার্ক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানাতে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হবে।এরপর ট্রাম্প সরাসরি জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যাবেন। সেখানে সিমচাত তোরা ধর্মীয় উৎসব শুরুর আগে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। উৎসবটি শুরু হবে সোমবার সন্ধ্যায়।চ্যানেল ১২ জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের পরই ট্রাম্পের এই সফরের আয়োজন করা হয়েছে। সফরটি হবে অত্যন্ত সংক্ষিপ্ত। নেসেটে বক্তৃতা শেষ করে তিনি সরাসরি বিমানবন্দরে যাবেন ও নিজ দেশে ফিরে যাবেন।প্রতিবেদনের আরও বলা হয়েছে, সফরটি আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত হচ্ছে, কারণ ট্রাম্প রোববার নয়, সোমবার পৌঁছাবেন, যা সফরের শেষ মুহূর্তের প্রস্তুতির জটিলতার কারণেই ঘটছে।প্রতিবেদনটি সঠিক হলে, এর অর্থ দাঁড়ায় যে ট্রাম্প তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’ এ যাচ্ছেন না। যদিও জিম্মিদের পরিবারের সদস্যরা আশা করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট সেখানে যাবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×