হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অস্ট্রেলিয়ায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বিধ্বস্ত, তিনজন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন


ক্যানবেরা, ১১ অক্টোবর – অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ে সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর ও আশপাশে বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে ক্রাইম সিন তৈরি করা হয়েছে, এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ঘটে। বিমানটি একটি প্রশিক্ষণ বা ব্যক্তিগত যাত্রার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অস্ট্রেলিয়ায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বিধ্বস্ত, তিনজন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অস্ট্রেলিয়ায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বিধ্বস্ত, তিনজন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ক্যানবেরা, ১১ অক্টোবর – অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ে সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর ও আশপাশে বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে ক্রাইম সিন তৈরি করা হয়েছে, এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে।এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ঘটে। বিমানটি একটি প্রশিক্ষণ বা ব্যক্তিগত যাত্রার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বলে ধারণা করা হচ্ছে।সূত্র: ঢাকা টাইমসএনএন/ ১১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×