হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় শীতকালীন আগাম সবজি চাষে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় শীতকালীন আগাম সবজি চাষের জন্য সরকারিভাবে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাজারো প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মাঠপর্যায়ে যাছাই করে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম তথা শীতকালীন আগাম সবজি আবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ শুরু করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপস্থিত থেকে কৃষকের মাঝে সরকারি বরাদ্দের আওতায় সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এবং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ ফেরদৌসী।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আরিফুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আরিফ হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশরাত জাহান সুইটি,
উপজেলা সমাজসেবা অফিসার আবু তৈয়ব, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিন প্রমুখ।

এছাড়াও সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্য, মাঠপর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন ভিত্তিক সুফলভোগী কৃষকের মাঝে শীতকালীন আগাম সবজির বীজ ও সার বিতরণ করা হয়। ##

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় শীতকালীন আগাম সবজি চাষে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় শীতকালীন আগাম সবজি চাষে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় শীতকালীন আগাম সবজি চাষের জন্য সরকারিভাবে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাজারো প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। জানা গেছে, চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মাঠপর্যায়ে যাছাই করে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম তথা শীতকালীন আগাম সবজি আবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ শুরু করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপস্থিত থেকে কৃষকের মাঝে সরকারি বরাদ্দের আওতায় সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এবং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আরিফুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আরিফ হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশরাত জাহান সুইটি, উপজেলা সমাজসেবা অফিসার আবু তৈয়ব, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিন প্রমুখ। এছাড়াও সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্য, মাঠপর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন ভিত্তিক সুফলভোগী কৃষকের মাঝে শীতকালীন আগাম সবজির বীজ ও সার বিতরণ করা হয়। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×