কলকাতা, ১২ অক্টোবর – পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তোলায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার (১২ অক্টোবর) এক ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রী ধর্ষিতার রাত সাড়ে ১২টায় বাইরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেন।
তার এই মন্তব্যের পরই বিরোধী দল বিজেপির তীব্র তোপের মুখে পড়েন তিনি। বিজেপি অভিযোগ করেছে, মমতা কার্যত ভিক্টিমকেই দোষারোপ করছেন। এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ও নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
মমতা বলেন, তিনি (ধর্ষিতা) একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। এটি কার দায়দায়িত্ব? কীভাবে তিনি রাত সাড়ে ১২টার সময় বের হলেন?
তিনি আরও বলেন, বেসরকারি মেডিকেলকে তাদের শিক্ষার্থীদের নজরে রাখতে হবে। রাতের কালচার দেখতে হবে। শিক্ষার্থীদের রাতের বেলা বের হতে দেওয়া উচিত নয়। এটি একটি বনাঞ্চল। তাদের নিজেদের রক্ষা করতে হবে।
ধর্ষিতা তরুণী রাতে বের হওয়া নিয়ে মন্তব্য করায় বিজেপি মমতার কড়া সমালোচনা করেছে। দলটির মুখপাত্র গৌরব ভাটিয়া এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, লজ্জাহীন মমতা নারীত্বের এক কলঙ্ক। মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি কলঙ্ক। আরজি কর এবং সন্দেশখালীর পর এ ঘটনায়ও বিচারের বদলে ভিক্টিমকে দোষারোপ করছেন মমতা।
ধর্ষণের শিকার সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মমতা বলেছেন, আমরা কঠোর ব্যবস্থা নেব। অন্যন্যা রাজ্য— মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় অনেক ধর্ষণের ঘটনা ঘটে। আমাদের বিশ্বাস এসব রাজ্যের সরকারও কঠোর ব্যবস্থা নেবে।
উল্লেখ্য ধর্ষণের শিকার ওই তরুণী ওড়িশার বাসিন্দা। তিনি পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছেন। গত শুক্রবার রাতে তিনি তার এক বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন। তখন তাদের কাছে কয়েকজন ব্যক্তি এসে তরুণীকে জোরপূর্বক ধরে নিয়ে গণধর্ষণ করে। পুলিশ ঘটনাটি দেখছে বলে মমতা জানিয়েছেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন