হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তানের হামলার নিন্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, কঠোর জবাবের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৩ অক্টোবর – আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার গভীর রাতে পাকিস্তানি সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে। এর নিন্দা জানিয়ে রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না। প্রতিটি উসকানির জবাব কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে।”

তিনি আরও অভিযোগ করেন, আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের দেশের মাটি সন্ত্রাসীদেরকে ব্যবহার করতে দিচ্ছে। সম্প্রতি দুই দেশের সীমান্তে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

আফগানিস্তানের উত্তরে সীমান্তের পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর দায় স্বীকার করেছে তালেবান সরকার। তাদের দাবি, পাকিস্তান বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে আকাশ হামলা চালিয়েছিল। এর প্রতিশোধ নিতে তারা পাল্টা অভিযান চালায়।

এদিকে, পাকিস্তানি সেনারা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকেই বর্তমান সংঘর্ষের সূচনা বলে মনে করা হচ্ছে।

গত কয়েক মাস ধরে আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের অভিযোগ, টিটিপি-কে আশ্রয় ও মদদ দিচ্ছে আফগানিস্তান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আফগানিস্তানের হামলার নিন্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, কঠোর জবাবের হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তানের হামলার নিন্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, কঠোর জবাবের হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৩ অক্টোবর – আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার গভীর রাতে পাকিস্তানি সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে। এর নিন্দা জানিয়ে রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না। প্রতিটি উসকানির জবাব কঠোর ও কার্যকরভাবে দেওয়া হবে।”তিনি আরও অভিযোগ করেন, আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের দেশের মাটি সন্ত্রাসীদেরকে ব্যবহার করতে দিচ্ছে। সম্প্রতি দুই দেশের সীমান্তে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।আফগানিস্তানের উত্তরে সীমান্তের পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানোর দায় স্বীকার করেছে তালেবান সরকার। তাদের দাবি, পাকিস্তান বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে আকাশ হামলা চালিয়েছিল। এর প্রতিশোধ নিতে তারা পাল্টা অভিযান চালায়।এদিকে, পাকিস্তানি সেনারা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকেই বর্তমান সংঘর্ষের সূচনা বলে মনে করা হচ্ছে।গত কয়েক মাস ধরে আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের অভিযোগ, টিটিপি-কে আশ্রয় ও মদদ দিচ্ছে আফগানিস্তান।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×