ইসলামাবাদ, ১৩ অক্টোবর – পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সদস্য, তিন বিক্ষোভকারী ও এক পথচারী। সোমবার (১৩ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে এই ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) কর্তৃক আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে।
মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর গুলি চালায় ও ৪০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই পক্ষেরই বহুজন আহত হন। সংঘর্ষের পর পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।
টিএলপি দাবি করেছে, প্রথমে পুলিশই তাদের সমর্থকদের ওপর গুলি চালায়, যাতে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন। সংগঠনের নেতা সাদ রিজভির শরীরে তিনটি গুলি লাগে বলে জানানো হয়। তবে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশের বিবৃতিতে বলা হয়, শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদমুখী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’-এ যাত্রা শুরু করে টিএলপির বিশাল মিছিল। বিক্ষোভ ঠেকাতে পুলিশের সঙ্গে একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। সোমবার মুরিদকেতে পরিস্থিতি চরম রুপ ধারণ করে, যখন পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।




মন্তব্য করুন