উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৭ জন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার দিবাগত সোয়া ২ টার দিকে কুতুপালংয়ের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটকরা হলেন, ক্যাম্প-২ ইস্ট এর ডি ব্লকের নূরুল আমিন(২৭), মোঃ আয়াস(২৩), ক্যাম্প-২০ এক্সেটেনশন এর এস-৩-বি ব্লকের মোহাম্মদ আলম(৩৮), আবুল কালাম(৩৫), ক্যাম্প-১/ইস্ট এর ডি/৪ ব্লকের নূর আলম(৪৪) পিতা- রসিদ আহম্মদ, এফসিএন-১৪৪২৯৮, এফ/১২ ব্লকের জাহিদ আলম (২৮), ক্যাম্প-৪ এর এফ-১৪ ব্লকের সৈয়দ আলম (২৪)।
তিনি জানান, গোপন সূত্রে কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে এপিবিএন এর একটি টিম রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের ৩২ নম্বর শেডের এক নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এসময় দেশীয় অস্ত্রসহ আটক করা হয় সাত জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি দা, একটি রড দিয়ে তৈরী লোহার শাবল ও একটি ছুরি।
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন এর এই কর্মকর্তা।




মন্তব্য করুন