ঢাকা, ১৪ অক্টোবর – দেশের বাজারে চলতি মাসের প্রথম ১৩ দিনে পাঁচবার সোনার দাম বেড়েছে। এর মাধ্যমে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ডও হয়েছে।
সবশেষ সোমবার (১৩ অক্টোবর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন