হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।

সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানগুলোতে মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-১৯ এর দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে ধানক্ষেতের ভেতর দিয়ে আসতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা রঙিন কাপড়ে মোড়ানো একটি পোটলা ফেলে নাফ নদী পেরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে পোটলাটি তল্লাশি করে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর পরদিন মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে হ্নীলা বিওপি’র রাডারে মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা জালিয়াপাড়া সুইচ গেইট এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করে। একপর্যায়ে একজন চোরাকারবারী কাছে এলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি হাতে থাকা কালো প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। সোমবার (১৩ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানগুলোতে মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-১৯ এর দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে ধানক্ষেতের ভেতর দিয়ে আসতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা রঙিন কাপড়ে মোড়ানো একটি পোটলা ফেলে নাফ নদী পেরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে পোটলাটি তল্লাশি করে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর পরদিন মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে হ্নীলা বিওপি’র রাডারে মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা জালিয়াপাড়া সুইচ গেইট এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করে। একপর্যায়ে একজন চোরাকারবারী কাছে এলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি হাতে থাকা কালো প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ৪০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×