আন্তানানারিভো, ১৪ অক্টোবর – আফ্রিকার দেশ মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। এরমধ্যে তিনি গতকাল দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর এলিট ফোর্স কাপসাট।
দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিতপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
এরমধ্যে গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।
দুইদিন পর গতকাল সোমবার জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। এরপর রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশত্যাগের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জীবন রক্ষার জন্য একটি ‘নিরাপদ’ স্থানে আছেন।
এরপর মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রিকে অভিশংসনের প্রস্তুতি নেন। এ তথ্য জেনে তিনি সংসদ বিলুপ্ত করেন। কিন্তু সংসদ সদস্যরা তার এ সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে অভিসংশন প্রক্রিয়া এগিয়ে নেন এবং তাকে অভিসংশনের পক্ষে ভোট দেন। এর কিছু সময় পরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন