হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনপ্রিয় তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা, লেখক ও অনুবাদক রকিব হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৫ অক্টোবর বিকেলে ডায়ালাইসিস চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মূর হোসেনের স্ত্রী।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।

রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে লেখালেখির প্রতি ঝোঁক জন্মে। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে।

স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ দিয়ে। কিশোরদের জন্য বই লিখে, অনুবাদ করে তিনি খ্যাতি অর্জন করেন।

এনএন/ ১৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জনপ্রিয় তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনপ্রিয় তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা, লেখক ও অনুবাদক রকিব হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৫ অক্টোবর বিকেলে ডায়ালাইসিস চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মূর হোসেনের স্ত্রী।রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে লেখালেখির প্রতি ঝোঁক জন্মে। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে।স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ দিয়ে। কিশোরদের জন্য বই লিখে, অনুবাদ করে তিনি খ্যাতি অর্জন করেন।এনএন/ ১৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×