হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রূপনগরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় বিজিএমইএর শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – ঢাকার মিরপুর রূপনগরে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

একইসঙ্গে, কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও সংবেদনশীল শিরোনামে সংবাদ প্রকাশ করায় পুরো পোশাক শিল্পে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

বুধবার (১৫ অক্টোবর) বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিজিএমইএ বলেছে, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্যমতে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি অবৈধ কেমিক্যাল গুদাম থেকে। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি ওয়াশিং ইউনিটে, যার ফলে হতাহতের এই দুঃখজনক ঘটনা ঘটে।

বিবৃতিতে বিজিএমইএ স্পষ্ট করে জানায়, যে প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ড ঘটেছে, সেগুলো বিজিএমইএর সদস্য নয়, কোনো স্বীকৃত শিল্প সংস্থার সাথেও সম্পর্কিত নয়, এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)-এর আওতায়ও পড়ে না। ফলে এগুলো বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অংশ নয়।

বিজিএমইএ এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রূপনগরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় বিজিএমইএর শোক প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রূপনগরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় বিজিএমইএর শোক প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – ঢাকার মিরপুর রূপনগরে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।একইসঙ্গে, কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও সংবেদনশীল শিরোনামে সংবাদ প্রকাশ করায় পুরো পোশাক শিল্পে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।বুধবার (১৫ অক্টোবর) বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।বিজিএমইএ বলেছে, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্যমতে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি অবৈধ কেমিক্যাল গুদাম থেকে। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি ওয়াশিং ইউনিটে, যার ফলে হতাহতের এই দুঃখজনক ঘটনা ঘটে।বিবৃতিতে বিজিএমইএ স্পষ্ট করে জানায়, যে প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ড ঘটেছে, সেগুলো বিজিএমইএর সদস্য নয়, কোনো স্বীকৃত শিল্প সংস্থার সাথেও সম্পর্কিত নয়, এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)-এর আওতায়ও পড়ে না। ফলে এগুলো বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অংশ নয়।বিজিএমইএ এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×