হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিন্নমতের বিষয়গুলোর সুস্পষ্ট সংজ্ঞায়ন ও বাস্তবায়নের কার্যকর পথরেখা থাকা আবশ্যক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ অক্টোবর – জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে ‘নোট অব ডিসেন্ট’ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি দাবি করেছেন, সনদের খসড়ায় ভিন্নমতের বিষয়গুলোর সুস্পষ্ট সংজ্ঞায়ন এবং বাস্তবায়নের কার্যকর পথরেখা থাকা আবশ্যক।

বুধবার (১৫ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বৈঠক শেষে আখতার হোসেন সাংবাদিকদের জানান, জুলাই সনদের খসড়ায় ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত বা দ্বিমত)-এর বিষয়গুলো পরিষ্কার করা হয়নি। তিনি বলেন, কীভাবে সেগুলোকে বাস্তবায়ন করা হবে, সেই পথরেখা পরিষ্কার হওয়া প্রয়োজন।

তিনি অঙ্গীকারনামা প্রসঙ্গে বলেন, আমরা যে অঙ্গীকারনামাটি পেয়েছি, সেই অঙ্গীকারনামায় আমরা দীর্ঘসময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা করেছি। সেই বাস্তবায়ন প্রক্রিয়া এখানে সুস্পষ্টভাবে বিস্তৃত হয়নি। এনসিপি এই বাস্তবায়ন প্রক্রিয়াকে ‘জুলাই বাস্তবায়নের আদেশ’ বা ‘সাংবিধানিক সংস্কার আদেশ’ নামে অভিহিত করার প্রস্তাব করেছে।

আখতার হোসেনের মতে, জনগণের অভিপ্রায়কে সুসংহত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রধান হিসেবে এই আদেশ জারি করবেন।

তিনি বলেন, সংবিধানের মৌলিক বিষয়গুলো শুধু সংশোধনের মধ্য দিয়ে টেকসই করা সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক দলগুলো একমত যে সামনের নির্বাচিত প্রতিনিধিদের কাছে সাংবিধানিক ক্ষমতা ডেলিগেট করা হবে, যাতে সাংবিধানিক সংস্কারগুলো টেকসই হয়। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই ঘোষণাপত্রে সংশোধনের নয়, সংস্কারের কথা বলা হয়েছিল।

আমরা চাই জুলাই সনদ বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপর আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হবো। জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপর জুলাই সনদ স্বাক্ষরিত হলে, তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিন্নমতের বিষয়গুলোর সুস্পষ্ট সংজ্ঞায়ন ও বাস্তবায়নের কার্যকর পথরেখা থাকা আবশ্যক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিন্নমতের বিষয়গুলোর সুস্পষ্ট সংজ্ঞায়ন ও বাস্তবায়নের কার্যকর পথরেখা থাকা আবশ্যক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ অক্টোবর – জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে ‘নোট অব ডিসেন্ট’ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি দাবি করেছেন, সনদের খসড়ায় ভিন্নমতের বিষয়গুলোর সুস্পষ্ট সংজ্ঞায়ন এবং বাস্তবায়নের কার্যকর পথরেখা থাকা আবশ্যক।বুধবার (১৫ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আখতার হোসেন সাংবাদিকদের জানান, জুলাই সনদের খসড়ায় ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত বা দ্বিমত)-এর বিষয়গুলো পরিষ্কার করা হয়নি। তিনি বলেন, কীভাবে সেগুলোকে বাস্তবায়ন করা হবে, সেই পথরেখা পরিষ্কার হওয়া প্রয়োজন।তিনি অঙ্গীকারনামা প্রসঙ্গে বলেন, আমরা যে অঙ্গীকারনামাটি পেয়েছি, সেই অঙ্গীকারনামায় আমরা দীর্ঘসময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা করেছি। সেই বাস্তবায়ন প্রক্রিয়া এখানে সুস্পষ্টভাবে বিস্তৃত হয়নি। এনসিপি এই বাস্তবায়ন প্রক্রিয়াকে ‘জুলাই বাস্তবায়নের আদেশ’ বা ‘সাংবিধানিক সংস্কার আদেশ’ নামে অভিহিত করার প্রস্তাব করেছে।আখতার হোসেনের মতে, জনগণের অভিপ্রায়কে সুসংহত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রধান হিসেবে এই আদেশ জারি করবেন।তিনি বলেন, সংবিধানের মৌলিক বিষয়গুলো শুধু সংশোধনের মধ্য দিয়ে টেকসই করা সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক দলগুলো একমত যে সামনের নির্বাচিত প্রতিনিধিদের কাছে সাংবিধানিক ক্ষমতা ডেলিগেট করা হবে, যাতে সাংবিধানিক সংস্কারগুলো টেকসই হয়। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই ঘোষণাপত্রে সংশোধনের নয়, সংস্কারের কথা বলা হয়েছিল।আমরা চাই জুলাই সনদ বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপর আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হবো। জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপর জুলাই সনদ স্বাক্ষরিত হলে, তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×