ঢাকা, ১৬ অক্টোবর – রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও গোডাউন থেকে বের হচ্ছে সাদা বিষাক্ত ধোঁয়া। ধোঁয়ার কারণে ফায়ার ফাইটাররা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছেন না।
ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার অভিযান চালাতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, এখনো গুদামের ভেতরে কুণ্ডলীর মতো সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। এতে ফায়ার ফাইটারদের কাজ ব্যাহত হচ্ছে।
গতকাল বুধবার ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল কেমিক্যাল স্যুট পরে গুদামের প্রধান ফটক খুলতে সক্ষম হয়, তবে ভেতরে প্রবেশ করা যায়নি। ভেতরে প্রচুর সাদা ধোঁয়া রয়েছে, যা অত্যন্ত বিষাক্ত।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, গোডাউনে থাকা বিভিন্ন কেমিক্যালের ধোঁয়া থেকে টক্সিক গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে গেছে। এছাড়া ক্লোরিন গ্যাস ছড়িয়েছে। এতে মানুষের শ্বাস-প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের সমস্যা হতে পারে, যা ঘনবসতি এলাকার জন্য ঝুঁকিপূর্ণ।
অগ্নিকাণ্ডে নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত আলম ট্রেডার্সের মূল ফটক তালাবদ্ধ ছিল, যা ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি দিয়ে কেটে খুলতে হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে কেউ ছিলেন না। তবে সার্চ অপারেশন সম্পন্ন হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে সেখানে কেউ ছিলেন কি না।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন