ঢাকা, ১৬ অক্টোবর – রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে চিকিৎসকের মারধরের অভিযোগে কর্মবিরতি পালন করছেন নার্সরা।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
নার্সদের অভিযোগ, বুধবার বিকেলে শিফট চলাকালে নার্স কামরুল হাসান ও চিকিৎসক সৈকত তাওহিদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত তাওহিদ আরও কয়েকজনকে নিয়ে কামরুল হাসানকে পিটিয়ে আহত করেন।
আহত কামরুল হাসানকে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসক সৈকত তাওহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অন্য দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিন-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে সাড়া দেননি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন