হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বাংলাদেশ স্থলবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১০:২৪ অপরাহ্ন

হেলাল উদ্দিন, টেকনাফ::

”স্থল পথে বাণিজ্য বৃদ্ধি, দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ ইউনাইটেড ল্যান্ডপোর্টের সম্মেলন কক্ষে স্থলবন্দরের ট্রাফিক পরিদশর্ক রমেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-স্থলবন্দরের সুপারিন্টেন্ডেন্ট(শুল্ক কর্মকর্তা)মো শাহীন আখতার।বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ল্যান্ডপোর্টের ব্যবস্থাপক সৈয়দ মো আনোয়ার হোসেন।স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সভাপতি আমিনুর রহমান।এছাড়া প্লান্ট কোয়ারেন্টাইন, এনএসআই,ইমিগ্রেশন পুলিশ,সিঅ্যান্ডএফ প্রতিনিধি,আমদানি-রপ্তানি কারক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বন্দরের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
২০০১সালের ১৪জুন(২০০১সালের ২০নং আইন)এ-র ধারা ৪(১) অনুযায়ী সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।আর,চলতি মাসের ১৪-২০জুন থেকে বন্দর সেবা সপ্তাহ পালন করা হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, এস্থলবন্দরের বার্ষিক আয় ২৫-৩০কোটি টাকা।এরমধ্যে কাস্টমসের মাধ্যমে রাজস্ব আদায় প্রতিবছর ১০৫ কোটি টাকা প্রায়।
তারা আরও বলেন,স্থলবন্দরের রাস্তা-ঘাট ও টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কটি সংস্কারসহ বন্দরের অবকাঠামো উন্নয়ন করা গেলে রাজস্ব আদায় দ্বিগুন করা সম্ভব হবে।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বাংলাদেশ স্থলবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বাংলাদেশ স্থলবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১০:২৪ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন, টেকনাফ:: ”স্থল পথে বাণিজ্য বৃদ্ধি, দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ ইউনাইটেড ল্যান্ডপোর্টের সম্মেলন কক্ষে স্থলবন্দরের ট্রাফিক পরিদশর্ক রমেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-স্থলবন্দরের সুপারিন্টেন্ডেন্ট(শুল্ক কর্মকর্তা)মো শাহীন আখতার।বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ল্যান্ডপোর্টের ব্যবস্থাপক সৈয়দ মো আনোয়ার হোসেন।স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সভাপতি আমিনুর রহমান।এছাড়া প্লান্ট কোয়ারেন্টাইন, এনএসআই,ইমিগ্রেশন পুলিশ,সিঅ্যান্ডএফ প্রতিনিধি,আমদানি-রপ্তানি কারক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বন্দরের শ্রমিকেরা উপস্থিত ছিলেন। ২০০১সালের ১৪জুন(২০০১সালের ২০নং আইন)এ-র ধারা ৪(১) অনুযায়ী সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।আর,চলতি মাসের ১৪-২০জুন থেকে বন্দর সেবা সপ্তাহ পালন করা হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, এস্থলবন্দরের বার্ষিক আয় ২৫-৩০কোটি টাকা।এরমধ্যে কাস্টমসের মাধ্যমে রাজস্ব আদায় প্রতিবছর ১০৫ কোটি টাকা প্রায়। তারা আরও বলেন,স্থলবন্দরের রাস্তা-ঘাট ও টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কটি সংস্কারসহ বন্দরের অবকাঠামো উন্নয়ন করা গেলে রাজস্ব আদায় দ্বিগুন করা সম্ভব হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×