হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কখন দাঁত ব্রাশ করলে বেশি উপকার পাওয়া যায়?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন


আপনার দাঁতের যত্নের রুটিন কী? যদি মনে করেন দাঁত ব্রাশ করা একটি ক্লান্তিকর কাজ, তাহলে আবার ভাবুন। প্রতিদিনের দাঁতের যত্নের রুটিন কেবল সতেজ নিঃশ্বাসের জন্যই নয়; এটি হৃদরোগের জটিলতার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা। রাতের বেলায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী প্লাকের সংস্পর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগে ব্রাশ করা উচিত। বিভিন্ন গবেষণায় এমনকী দিনে তিনবার ব্রাশ করার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস হওয়ার প্রমাণ পাওয়া গেছে। কখন আপনার দাঁত ব্রাশ করা উচিত?

ঘুম থেকে ওঠার পর

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ঘুম থেকে ওঠার পর আপনার প্রথমে যা করা উচিত তা হলো দাঁত ব্রাশ করা। পানি পান করবেন না বা অন্য কোনো কাজও নয়। প্রথমে দাঁত ব্রাশ করুন। ঘুম থেকে ওঠার পর আমাদের মুখ ব্যাকটেরিয়ার জন্য একটি হটস্পট হয়ে থাকে। ঘুমের সময় লালা উৎপাদন কমে যায়। এটি ব্যাকটেরিয়ার অ্যাসিডকে এনামেল ক্ষয় করতে সাহায্য করে। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করেন, তখন তা রাতের জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে দেয়।

ঘুমানোর আগে

বিছানায় শুতে যাওয়ার ঠিক আগে দাঁত ব্রাশ করুন। রাতে দাঁত ব্রাশ করার সঙ্গে কোনো আপোস করা যায় না। আপনি আট ঘণ্টা ঘুমাবেন, যার অর্থ প্লাক অ্যাসিডের দীর্ঘস্থায়ী সংস্পর্শে থাকা। যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে লালা কম থাকা অবস্থায় ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে এবং দাঁত ও মাড়ির রোগের ঝুঁকি বাড়াবে।

কীভাবে ব্রাশ করবেন?

আপনি কি ঠিকমতো দাঁত ব্রাশ করছেন? আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে, আপনাকে দিনে দুইবার ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করলে তা প্লাক তৈরি হতে বাধা দেয়। প্লাক হলো ব্যাকটেরিয়ার একটি আবরণ। যা ঠিকমতো দাঁত ব্রাশ না করলে তৈরি হতে পারে। এটি মাড়ির রোগ এবং দাঁতের ক্ষয় ঘটায়। আপনি কোন ব্রাশ ব্যবহার করেন তাও গুরুত্বপূর্ণ। আপনি মাঝারি বা নরম ব্রাশ বেছে নিতে পারেন।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কখন দাঁত ব্রাশ করলে বেশি উপকার পাওয়া যায়?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কখন দাঁত ব্রাশ করলে বেশি উপকার পাওয়া যায়?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] আপনার দাঁতের যত্নের রুটিন কী? যদি মনে করেন দাঁত ব্রাশ করা একটি ক্লান্তিকর কাজ, তাহলে আবার ভাবুন। প্রতিদিনের দাঁতের যত্নের রুটিন কেবল সতেজ নিঃশ্বাসের জন্যই নয়; এটি হৃদরোগের জটিলতার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা। রাতের বেলায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী প্লাকের সংস্পর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগে ব্রাশ করা উচিত। বিভিন্ন গবেষণায় এমনকী দিনে তিনবার ব্রাশ করার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস হওয়ার প্রমাণ পাওয়া গেছে। কখন আপনার দাঁত ব্রাশ করা উচিত?ঘুম থেকে ওঠার পরঘুম থেকে ওঠার পর আপনার প্রথমে যা করা উচিত তা হলো দাঁত ব্রাশ করা। পানি পান করবেন না বা অন্য কোনো কাজও নয়। প্রথমে দাঁত ব্রাশ করুন। ঘুম থেকে ওঠার পর আমাদের মুখ ব্যাকটেরিয়ার জন্য একটি হটস্পট হয়ে থাকে। ঘুমের সময় লালা উৎপাদন কমে যায়। এটি ব্যাকটেরিয়ার অ্যাসিডকে এনামেল ক্ষয় করতে সাহায্য করে। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করেন, তখন তা রাতের জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে দেয়।ঘুমানোর আগেবিছানায় শুতে যাওয়ার ঠিক আগে দাঁত ব্রাশ করুন। রাতে দাঁত ব্রাশ করার সঙ্গে কোনো আপোস করা যায় না। আপনি আট ঘণ্টা ঘুমাবেন, যার অর্থ প্লাক অ্যাসিডের দীর্ঘস্থায়ী সংস্পর্শে থাকা। যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে লালা কম থাকা অবস্থায় ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে এবং দাঁত ও মাড়ির রোগের ঝুঁকি বাড়াবে।কীভাবে ব্রাশ করবেন?আপনি কি ঠিকমতো দাঁত ব্রাশ করছেন? আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে, আপনাকে দিনে দুইবার ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করলে তা প্লাক তৈরি হতে বাধা দেয়। প্লাক হলো ব্যাকটেরিয়ার একটি আবরণ। যা ঠিকমতো দাঁত ব্রাশ না করলে তৈরি হতে পারে। এটি মাড়ির রোগ এবং দাঁতের ক্ষয় ঘটায়। আপনি কোন ব্রাশ ব্যবহার করেন তাও গুরুত্বপূর্ণ। আপনি মাঝারি বা নরম ব্রাশ বেছে নিতে পারেন।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×