হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ২৮ লিটার বাংলা মদসহ ৪ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মোট ২৮ লিটার বাংলা মদসহ চারজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৪ অক্টোবর সন্ধ্যায় ও রাতে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, মাদক চোরাচালান দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মেরিন ড্রাইভ সড়কের লম্বরীঘাট ও তুলাতলী ঘাট এলাকায় একাধিক টহল দল মোতায়েন করা হয়।

প্রথম অভিযান (লম্বরীঘাট)

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লম্বরীঘাট এলাকায় যানবাহন তল্লাশির সময় একটি অটোরিকশাকে থামানো হয়। এ সময় অটোরিকশার পিছনের সিটে বসা দুজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে অটোরিকশার সামনের ও পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফের মংখালি চাকমা পাড়ার নুরুল আমিন এবং হ্নীলার শফিকুল।

দ্বিতীয় অভিযান (তুলাতলী ঘাট)

প্রথম অভিযানে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ১০টা ২০ মিনিটে তুলাতলী ঘাট এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। মেরিন ড্রাইভ রোড সংলগ্ন শাপলাপুর থেকে সাবরাংগামী একটি অটোরিকশা তুলাতুলি অস্থায়ী চেকপোস্টের কাছে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। এ সময় অটোরিকশা থামিয়ে ২/৩ জন ব্যক্তি পালিয়ে গেলেও বিজিবি টহল দল আক্তার হোসেন এবং মো. সোহেল নামে দুজনকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে পিছনের সিটের নিচ থেকে আরও ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

আটককৃত আক্তার হোসেন সাবরাং মন্ডলপাড়ার এবং মো. সোহেল করাচিপাড়ার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি জানান, মাদক পাচার চক্রের ধৃত সকল আসামিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে বিজিবি’র জিরো টলারেন্স নীতিতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ২৮ লিটার বাংলা মদসহ ৪ পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ২৮ লিটার বাংলা মদসহ ৪ পাচারকারী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মোট ২৮ লিটার বাংলা মদসহ চারজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৪ অক্টোবর সন্ধ্যায় ও রাতে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, মাদক চোরাচালান দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মেরিন ড্রাইভ সড়কের লম্বরীঘাট ও তুলাতলী ঘাট এলাকায় একাধিক টহল দল মোতায়েন করা হয়। প্রথম অভিযান (লম্বরীঘাট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লম্বরীঘাট এলাকায় যানবাহন তল্লাশির সময় একটি অটোরিকশাকে থামানো হয়। এ সময় অটোরিকশার পিছনের সিটে বসা দুজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে অটোরিকশার সামনের ও পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফের মংখালি চাকমা পাড়ার নুরুল আমিন এবং হ্নীলার শফিকুল। দ্বিতীয় অভিযান (তুলাতলী ঘাট) প্রথম অভিযানে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ১০টা ২০ মিনিটে তুলাতলী ঘাট এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। মেরিন ড্রাইভ রোড সংলগ্ন শাপলাপুর থেকে সাবরাংগামী একটি অটোরিকশা তুলাতুলি অস্থায়ী চেকপোস্টের কাছে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। এ সময় অটোরিকশা থামিয়ে ২/৩ জন ব্যক্তি পালিয়ে গেলেও বিজিবি টহল দল আক্তার হোসেন এবং মো. সোহেল নামে দুজনকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে পিছনের সিটের নিচ থেকে আরও ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আটককৃত আক্তার হোসেন সাবরাং মন্ডলপাড়ার এবং মো. সোহেল করাচিপাড়ার বাসিন্দা। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি জানান, মাদক পাচার চক্রের ধৃত সকল আসামিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে বিজিবি'র জিরো টলারেন্স নীতিতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×