হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির আহ্বান জানালেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৮ অক্টোবর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির পথে আসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প এ আহ্বান জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমার বৈঠকটি ছিল অত্যন্ত আকর্ষণীয় ও আন্তরিক। আমি তাকে যেমন বলেছি, তেমনি প্রেসিডেন্ট পুতিনকেও জোরালোভাবে বলেছি—এখন সময় এসেছে হত্যাযজ্ঞ বন্ধ করে আলোচনায় বসার।’

তিনি আরও বলেন, ‘যথেষ্ট রক্ত ঝরেছে। যুদ্ধ আর সাহসের ভিত্তিতে সীমান্ত নির্ধারণের এই খেলায় ইতি টানতে হবে। তারা যেখানে আছে, সেখানেই থামুক। উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করুক—ইতিহাসই নির্ধারণ করবে কে আসল বিজয়ী।’

ট্রাম্প দাবি করেন, তার প্রেসিডেন্ট থাকাকালে এই যুদ্ধ শুরুই হতো না। বলেন, ‘আর কোনো গুলি নয়, আর কোনো মৃত্যু নয়, আর অগণিত টাকার অপচয় নয়। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে—আর নয়! ঘরে ফিরে যান, পরিবারের সঙ্গে শান্তিতে থাকুন।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির আহ্বান জানালেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির আহ্বান জানালেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৮ অক্টোবর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তির পথে আসার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (১৭ অক্টোবর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প এ আহ্বান জানান।তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমার বৈঠকটি ছিল অত্যন্ত আকর্ষণীয় ও আন্তরিক। আমি তাকে যেমন বলেছি, তেমনি প্রেসিডেন্ট পুতিনকেও জোরালোভাবে বলেছি—এখন সময় এসেছে হত্যাযজ্ঞ বন্ধ করে আলোচনায় বসার।’তিনি আরও বলেন, ‘যথেষ্ট রক্ত ঝরেছে। যুদ্ধ আর সাহসের ভিত্তিতে সীমান্ত নির্ধারণের এই খেলায় ইতি টানতে হবে। তারা যেখানে আছে, সেখানেই থামুক। উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করুক—ইতিহাসই নির্ধারণ করবে কে আসল বিজয়ী।’ট্রাম্প দাবি করেন, তার প্রেসিডেন্ট থাকাকালে এই যুদ্ধ শুরুই হতো না। বলেন, ‘আর কোনো গুলি নয়, আর কোনো মৃত্যু নয়, আর অগণিত টাকার অপচয় নয়। প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে—আর নয়! ঘরে ফিরে যান, পরিবারের সঙ্গে শান্তিতে থাকুন।’সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×