হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:১০ অপরাহ্ন


ঢাকা, ১৮ অক্টোবর – দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং আকস্মিক ও স্থানীয়ভাবে হতে পারে।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

বিডব্লিউওটি জানায়, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা ও সংলগ্ন দুই এক জায়গায় এবং ঢাকা বিভাগের দক্ষিণের দু-এক জায়গায় কিছুটা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি মূলত দুপুর থেকে গভীর রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুএক জায়গায় সকালেও বৃষ্টি হতে পারে। দিনের বাকি সময় মেঘের ফাঁকে রোদ থাকবে। এই ধরনের বৃষ্টি সাধারণত অল্প এলাকা নিয়ে বজ্রসহ জোরে নামতে পারে এবং এর স্থায়িত্ব কম হতে পারে। অর্থাৎ, এটি একই জেলার সব এলাকায় নাও নামতে পারে—এক জায়গায় বৃষ্টি হলেও পাশের এলাকায় তা নাও হতে পারে। বৃষ্টিপাত হবে অনেকটা বিক্ষিপ্তভাবে ও আকস্মিকভাবে বলে জানায় বিডব্লিউওটি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ অক্টোবর – দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং আকস্মিক ও স্থানীয়ভাবে হতে পারে।শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।বিডব্লিউওটি জানায়, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা ও সংলগ্ন দুই এক জায়গায় এবং ঢাকা বিভাগের দক্ষিণের দু-এক জায়গায় কিছুটা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।সংস্থাটি জানায়, এই বৃষ্টি মূলত দুপুর থেকে গভীর রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুএক জায়গায় সকালেও বৃষ্টি হতে পারে। দিনের বাকি সময় মেঘের ফাঁকে রোদ থাকবে। এই ধরনের বৃষ্টি সাধারণত অল্প এলাকা নিয়ে বজ্রসহ জোরে নামতে পারে এবং এর স্থায়িত্ব কম হতে পারে। অর্থাৎ, এটি একই জেলার সব এলাকায় নাও নামতে পারে—এক জায়গায় বৃষ্টি হলেও পাশের এলাকায় তা নাও হতে পারে। বৃষ্টিপাত হবে অনেকটা বিক্ষিপ্তভাবে ও আকস্মিকভাবে বলে জানায় বিডব্লিউওটি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×