হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরামিক শিল্পের ১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ১৮ অক্টোবর – চট্টগ্রাম বন্দরে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এতে করে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার (১৮ অক্টোবর) সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরামিক শিল্পের ১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরামিক শিল্পের ১২০০ টন কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৮ অক্টোবর – চট্টগ্রাম বন্দরে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এতে করে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার (১৮ অক্টোবর) সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে।জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×