”বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম” নামে একটি নতুন সংগঠন এর আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানী ঢাকায় ধানমন্ডি এমব্রোশিয়া বাফেট হলরুমে রতন লাল মহত এর সভাপতিত্বে আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মোহাম্মদ মইনুল ইসলামকে আহবায়ক ও মোঃ সাদেকুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম এর ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উক্ত বিএফএফ এর উপদেষ্টা মন্ডলী হলেন এস এম হাবিবুল্লাহ, মোঃ জুলহাস উদ্দিন, প্রেমানন্দ মজুমদার, দীপন চাকমা, মোঃ আনোয়ার হোসেন, মুহাম্মদ কাজী তামিল রসুল।
জানা গেছে, বন অধিদপ্তরের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত ডেপুটি বন রেঞ্জার ও ফরেস্টারদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে নতুন এই সংগঠন এর সৃষ্টি হয়েছে। উক্ত অনুষ্ঠানে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সকলের সাথে একাগ্রতা প্রকাশ করে তাদের ন্যায্য দাবী আদায়ে সর্বদা সচেষ্ট থাকবে বলে জানান।
অনুষ্ঠানে মোঃ অলিউর রহমান, এইচ এম জলিলুর রহমান, মোঃ আব্দুল হামিদ, মোঃ জিয়াউর রহমান, খন্দকার মনিরুল ইসলাম মনজু, মোঃ মামুন মিয়া, মোঃ আনিছুর রহমান, এস এম মোস্তাফিজুর রহমান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জোবায়ের, মোঃ নুর আলম মিয়াকে যুগ্ম-আহবায়ক করা হয়। ##
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক




মন্তব্য করুন