হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন


কক্সবাজার, ১৯ অক্টোবর – কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় (বেসরকারি) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস।

এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অ্যাডমিন) জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। কাছে থাকলে চলে আসেন।’

রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য মেলেনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেড ও শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটন শহরে হঠাৎ এমন পরিস্থিতিতে পর্যটকসহ স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১৯ অক্টোবর – কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় (বেসরকারি) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস।এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অ্যাডমিন) জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। কাছে থাকলে চলে আসেন।’রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য মেলেনি।বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেড ও শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটন শহরে হঠাৎ এমন পরিস্থিতিতে পর্যটকসহ স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×