হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রেমঘটিত কারণেই জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন


ঢাকা, ২০ অক্টোবর – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা ও শিক্ষার্থী জোবায়েদ হোসাইন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত সম্পর্কের জটিলতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এতে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, যিনি নিজের সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সোমবার (২০ অক্টোবর) সকালে গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা জানিয়েছেন—তার সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিল। দুজনই ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বড় হয়েছেন। তবে কিছুদিন আগে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং সম্পর্ক ভেঙে যায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

ওসি বলেন, “বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিল যে, সে জোবায়েদকে পছন্দ করে, যদিও জোবায়েদকে তা এখনো জানানো হয়নি। এ কথা শুনে মাহির রাগে ক্ষোভে তার বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে জোবায়েদকে খুন করে।”

তিনি আরও জানান, “বর্ষার সঙ্গে জোবায়েদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কিন্তু প্রেমের জটিলতা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত খুন বলেই মনে হচ্ছে।”

পুলিশ জানায়, জোবায়েদ হোসাইন (২০১৯-২০ শিক্ষাবর্ষ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। তিনি গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার নুরবক্স লেনের রৌশান ভিলায় ছাত্রী বর্ষাকে প্রাইভেট পড়াতেন।

রাত ১০টা ৫০ মিনিটে জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত মাহির রহমান ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, “বর্ষাকে জিজ্ঞাসাবাদে দেখা গেছে, তিনি খুবই ঠান্ডা মেজাজে ছিলেন, কোনো অনুশোচনা বা ভয়ের লক্ষণ দেখা যায়নি। তদন্ত অব্যাহত আছে; শিগগিরই পুরো চিত্র পরিষ্কার হবে।”

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রেমঘটিত কারণেই জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রেমঘটিত কারণেই জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ অক্টোবর – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা ও শিক্ষার্থী জোবায়েদ হোসাইন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত সম্পর্কের জটিলতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এতে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, যিনি নিজের সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছিলেন।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সোমবার (২০ অক্টোবর) সকালে গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা জানিয়েছেন—তার সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিল। দুজনই ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বড় হয়েছেন। তবে কিছুদিন আগে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং সম্পর্ক ভেঙে যায়।ওসি বলেন, “বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিল যে, সে জোবায়েদকে পছন্দ করে, যদিও জোবায়েদকে তা এখনো জানানো হয়নি। এ কথা শুনে মাহির রাগে ক্ষোভে তার বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে জোবায়েদকে খুন করে।”তিনি আরও জানান, “বর্ষার সঙ্গে জোবায়েদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কিন্তু প্রেমের জটিলতা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত খুন বলেই মনে হচ্ছে।”পুলিশ জানায়, জোবায়েদ হোসাইন (২০১৯-২০ শিক্ষাবর্ষ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। তিনি গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার নুরবক্স লেনের রৌশান ভিলায় ছাত্রী বর্ষাকে প্রাইভেট পড়াতেন।রাত ১০টা ৫০ মিনিটে জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত মাহির রহমান ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।ওসি রফিকুল ইসলাম বলেন, “বর্ষাকে জিজ্ঞাসাবাদে দেখা গেছে, তিনি খুবই ঠান্ডা মেজাজে ছিলেন, কোনো অনুশোচনা বা ভয়ের লক্ষণ দেখা যায়নি। তদন্ত অব্যাহত আছে; শিগগিরই পুরো চিত্র পরিষ্কার হবে।”সূত্র: ঢাকা টাইমসএনএন/ ২০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×