হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকলের ব্যারিকেড স্থাপন

আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে ২০ অক্টোবর সকালে বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ।বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে ।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এ বিষয়ে বলেন, এ ব্যারিকেড ব্যবহার করে কোনো প্রকার টোল আদায় করা হবে না। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটি অস্থায়ী বসানো হয়েছে।
‎
‎ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) নুরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে রাত-দিন উক্ত রাস্তা ব্যবহার করে বালু -মাটি,বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেছে । চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন।
‎
‎রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলম জানান, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।
‎
‎স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, অস্থায়ী নয় এটা স্থায়ী ভাবে স্থাপন করা হউক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকলের ব্যারিকেড স্থাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকলের ব্যারিকেড স্থাপন

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও: | প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে ২০ অক্টোবর সকালে বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ।বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে । ‎ ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এ বিষয়ে বলেন, এ ব্যারিকেড ব্যবহার করে কোনো প্রকার টোল আদায় করা হবে না। জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটি অস্থায়ী বসানো হয়েছে। ‎ ‎ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) নুরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে রাত-দিন উক্ত রাস্তা ব্যবহার করে বালু -মাটি,বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেছে । চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন। ‎ ‎রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলম জানান, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে। ‎ ‎স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, অস্থায়ী নয় এটা স্থায়ী ভাবে স্থাপন করা হউক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×