হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতি জোরদারে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন


তেলআবিব, ২১ অক্টোবর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েলে পৌঁঁছেছেন তিনি।

এর আগে, সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। রোববার গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর মার্কিন ওই দুই বিশেষ দূত ইসরায়েল সফরে যান। রোববারের হামলায় ১২ দিন ধরে কার্যকর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ইসরায়েল বলেছে, হামাসের এক হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছেন। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিমান থেকে হামলা চালায়।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তবে তিনি হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তি ভঙ্গ করলে তাদের ‌‌‌‌‘একেবারে নির্মূল’ করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হটতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন, ভ্যান্সের সঙ্গে তিনি নিরাপত্তা চ্যালেঞ্জ ও রাজনৈতিক সুযোগ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, রোববার হামাসের পরিষ্কার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে।

তিনি বলেন, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাত শান্তির জন্য প্রসারিত। আপনি দুর্বলদের সঙ্গে নয়, শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করুন। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিরতি জোরদারে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতি জোরদারে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] তেলআবিব, ২১ অক্টোবর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েলে পৌঁঁছেছেন তিনি।এর আগে, সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। রোববার গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর মার্কিন ওই দুই বিশেষ দূত ইসরায়েল সফরে যান। রোববারের হামলায় ১২ দিন ধরে কার্যকর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।ইসরায়েল বলেছে, হামাসের এক হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছেন। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিমান থেকে হামলা চালায়।সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তবে তিনি হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তি ভঙ্গ করলে তাদের ‌‌‌‌‘একেবারে নির্মূল’ করা হবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হটতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন, ভ্যান্সের সঙ্গে তিনি নিরাপত্তা চ্যালেঞ্জ ও রাজনৈতিক সুযোগ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, রোববার হামাসের পরিষ্কার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে।তিনি বলেন, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাত শান্তির জন্য প্রসারিত। আপনি দুর্বলদের সঙ্গে নয়, শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করুন। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×