হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লোহাগাড়ায় বাস চাপায় পুলিশ হত্যা, র‌্যাবের জালে ধরা সেই ঘাতক চালক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ জুন ২০২২, ০৭:৫৫ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পুলিশ সদস্য মারুফুল ইসলামকে (২২) বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় হানিফ পরিবহনের সেই ঘাতক চালক সুজন দে’কে (৩৮) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭। সে রাউজানের ফকির টিলা ইয়াছিননগর এলাকার মৃত বিমল দে’র ছেলে।

রবিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের জগন্নাথহাট বাজার এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবসার।

জানা যায়, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত কনস্টেবল মারুফুল ইসলাম ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের চুনতি বাজারের সালওয়া রেস্টুরেন্টের সামনে হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পুলিশ সদস্য মারুফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে মারুফের মা হাসিনা খানম লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩। ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আরও জানা যায়, ঘটনার পরপরই বাসের হেলপারকে আটক করা হলেও ঘাতক বাসচালক সুজন দে সেখান থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। র‌্যাব-৭ তাকে ধরতে গোয়েন্দা নজধারী চালায়। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে সুজন চট্টগ্রামের রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে আটক করে।

প্রসঙ্গত, মারুফুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর হারবাং লাল ব্রিজ সংলগ্ন নয়া বাজার এলাকার প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

লোহাগাড়ায় বাস চাপায় পুলিশ হত্যা, র‌্যাবের জালে ধরা সেই ঘাতক চালক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লোহাগাড়ায় বাস চাপায় পুলিশ হত্যা, র‌্যাবের জালে ধরা সেই ঘাতক চালক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ জুন ২০২২, ০৭:৫৫ অপরাহ্ন
Print Image
লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পুলিশ সদস্য মারুফুল ইসলামকে (২২) বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় হানিফ পরিবহনের সেই ঘাতক চালক সুজন দে’কে (৩৮) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭। সে রাউজানের ফকির টিলা ইয়াছিননগর এলাকার মৃত বিমল দে’র ছেলে। রবিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের জগন্নাথহাট বাজার এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবসার। জানা যায়, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত কনস্টেবল মারুফুল ইসলাম ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের চুনতি বাজারের সালওয়া রেস্টুরেন্টের সামনে হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পুলিশ সদস্য মারুফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে মারুফের মা হাসিনা খানম লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩। ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫। আরও জানা যায়, ঘটনার পরপরই বাসের হেলপারকে আটক করা হলেও ঘাতক বাসচালক সুজন দে সেখান থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। র‌্যাব-৭ তাকে ধরতে গোয়েন্দা নজধারী চালায়। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে সুজন চট্টগ্রামের রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে আটক করে। প্রসঙ্গত, মারুফুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর হারবাং লাল ব্রিজ সংলগ্ন নয়া বাজার এলাকার প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×