টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, আগ্নেয়াস্ত্রের গুলি, শর্টগানের কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালী গাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সরওয়ার কামাল (৪২)। তিনি ফকির মোহাম্মদের ছেলে এবং হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজী পাড়ার স্থায়ী বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১২ বোর শর্টগানের কার্তুজ, ১টি রাম দা, ১টি দা, ১টি ছুরি, ১টি এসএস পাইপ দিয়ে তৈরি ছুরি, ১টি টিপ ছুরি, ১টি কেচি, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬০০ টাকা, ১টি মোবাইল ফোন, ওসাকা কোম্পানির ৩টি কালো প্লাস্টিক টেপ এবং ৭৫টি স্বচ্ছ ছোট জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে টেকনাফ থানায় এফআইআর নং-৫২, তারিখ ২১ অক্টোবর ২০২৫, জি আর নং ৭৩৮-এর অধীনে ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯(A)/১৯(f) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক)/২৬(১)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#




মন্তব্য করুন