হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

নিরাপদ সড়ক চাই কক্সবাজারের চকরিয়া উপজেলা কমিটির আয়োজনে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” স্লোগানে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল এগারোটায় চকরিয়া
উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তাঁর আগে
বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান, চকরিয়া মহিলা কলেজের সভাপতি অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী, সাংবাদিক এম. আলী হোসেন ও বিশিষ্ট সমাজসেবক সরোয়ার আলম।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এসময় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
Print Image
নিরাপদ সড়ক চাই কক্সবাজারের চকরিয়া উপজেলা কমিটির আয়োজনে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” স্লোগানে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল এগারোটায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তাঁর আগে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান, চকরিয়া মহিলা কলেজের সভাপতি অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী, সাংবাদিক এম. আলী হোসেন ও বিশিষ্ট সমাজসেবক সরোয়ার আলম। এসময় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×