হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সবজির বাজারে কিছুটা স্বস্তি, দাম কমে ৫০-৮০ টাকার ঘরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ অক্টোবর – বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে অবস্থান করা সবজির দাম কিছুটা কমেছে। আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকলেও বর্তমানে কমে ৫০ থেকে ৮০ টাকার ঘরে এসেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে, শীত শুরু হলে নতুন সবজি উঠলে এ দাম আরও কমে আসবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শিম প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ফুলকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা এবং আলু প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম। তিনি বলেন, গত চার মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছিল, সে সময় বলতে গেলে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। সেই তুলনায় এখন বাজারে সবজির দাম কিছুটা কমেছে। বাজার করার সময় আজ দেখলাম বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে কিছু কিছু সবজি এখনো ১০০ টাকা রয়ে গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সবজির বাজারে কিছুটা স্বস্তি, দাম কমে ৫০-৮০ টাকার ঘরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সবজির বাজারে কিছুটা স্বস্তি, দাম কমে ৫০-৮০ টাকার ঘরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ অক্টোবর – বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে অবস্থান করা সবজির দাম কিছুটা কমেছে। আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকলেও বর্তমানে কমে ৫০ থেকে ৮০ টাকার ঘরে এসেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে, শীত শুরু হলে নতুন সবজি উঠলে এ দাম আরও কমে আসবে।শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শিম প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ফুলকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা এবং আলু প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম। তিনি বলেন, গত চার মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছিল, সে সময় বলতে গেলে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। সেই তুলনায় এখন বাজারে সবজির দাম কিছুটা কমেছে। বাজার করার সময় আজ দেখলাম বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে কিছু কিছু সবজি এখনো ১০০ টাকা রয়ে গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×