হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন


ঢাকা, ২৫ অক্টোবর – জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে আজ শনিবার ঢাকাসহ সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এর আগে গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

শনিবারের বিক্ষোভ মিছিল সফল করতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে বিবৃতি দিয়েছে দলগুলো। এতে জনগণকে এই গুরুত্বপূর্ণ দাবি আদায়ে শরিক হতে আহ্বান জানানো হয়।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ অক্টোবর – জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে আজ শনিবার ঢাকাসহ সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।এর আগে গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।শনিবারের বিক্ষোভ মিছিল সফল করতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে বিবৃতি দিয়েছে দলগুলো। এতে জনগণকে এই গুরুত্বপূর্ণ দাবি আদায়ে শরিক হতে আহ্বান জানানো হয়।দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।সূত্র: কালের কণ্ঠএনএন/ ২৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×