হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৫ অক্টোবর – ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। চলমান বৈশ্বিক এই আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ খেলতে এসে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অজি ক্রিকেটাররা। শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিলেন। পরে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

পুলিশের মতে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। দুই দলই এরই মধ্যে সেমিফাইনালে নিশ্চিত করেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশের একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ অক্টোবর – ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। চলমান বৈশ্বিক এই আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ খেলতে এসে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অজি ক্রিকেটাররা। শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিলেন। পরে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।পুলিশের মতে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। দুই দলই এরই মধ্যে সেমিফাইনালে নিশ্চিত করেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশের একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×