ওয়াশিংটন, ২৫ অক্টোবর – ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ছোট ছোট নৌকায় হামলা চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
শনিবার (২৫ অক্টোবর) তিনটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু
ভেনেজুয়েলা নিয়ে মার্কিনিরা বড় ধরনের কোনো পরিকল্পনা করছে যার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শুক্রবার। এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন।
সিএনএন বলেছে, ভেনেজুয়েলায় কোকেইন অবকাঠামো এবং মাদক চোরাচালানের রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হচ্ছে।
ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন ট্রাম্প।
সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলায় ব্যাপক হারে কোকেইন উৎপাদন করা হয় এমন কোনো তথ্য জানা যায় না। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের জন্য মাদুরো সরকারকে দায়ী করার চেষ্টা করছে ট্রাম্প সরকার।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন