হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন। শনিবার রাতে এ অভিযান চালানো হয়।

রোববার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ থেকে প্রায় ৩০০ গজ উত্তর-পশ্চিমে, বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ১০টা নাগাদ মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভেতরে পরিত্যক্ত সাদা পলিথিন ব্যাগে মোড়ানো ১০টি নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।বিজিবি জানায়, রাতভর ওই এলাকায় তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হয়, তবে পলাতক চোরাকারবারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,
পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন। শনিবার রাতে এ অভিযান চালানো হয়। রোববার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সুত্রে জানা যায়, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ থেকে প্রায় ৩০০ গজ উত্তর-পশ্চিমে, বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ১০টা নাগাদ মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভেতরে পরিত্যক্ত সাদা পলিথিন ব্যাগে মোড়ানো ১০টি নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।বিজিবি জানায়, রাতভর ওই এলাকায় তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হয়, তবে পলাতক চোরাকারবারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×