হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তরুণ প্রজন্মকে উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে এগিয়ে আসতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন


গাজীপুর, ২৬ অক্টোবর – শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্ব দিতে হবে। তরুণদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা শুধু নিজেদের দেশ নয়, সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।

রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

উপদেষ্টা বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যা দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়। এটি শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ। বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে।

তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।

এসময় ওআইসি সদস্যদেশের শিক্ষার্থী, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তরুণ প্রজন্মকে উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে এগিয়ে আসতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তরুণ প্রজন্মকে উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে এগিয়ে আসতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ২৬ অক্টোবর – শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্ব দিতে হবে। তরুণদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা শুধু নিজেদের দেশ নয়, সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যা দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।তিনি বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়। এটি শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ। বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থায় সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে।তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।এসময় ওআইসি সদস্যদেশের শিক্ষার্থী, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×