কক্সবাজারের রামু উপজেলায় বিশেষ অভিযানে ৭টি দেশীয় রামদা উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে খুনিয়াপালং ইউনিয়নের টঙ্গেরডেপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাত চক্রের সদস্য মোঃ আব্দুর শুক্কুর (৩৫)-এর বাড়ির সীমানা প্রাচীরের ভেতর বস্তায় মোড়ানো অবস্থায় ৭টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আব্দুর শুক্কুর পালিয়ে যায়।
পলাতক আব্দুর শুক্কুর, পিতা মৃত ইছা আহমেদ, গ্রাম টঙ্গেরডেপা, ডাকঘর খুনিয়াপালং ইউনিয়ন, থানা রামু, জেলা কক্সবাজার। গোয়েন্দা সূত্রের বরাতে বিজিবি জানায়, সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া এই ব্যক্তি উদ্ধারকৃত রামদা ব্যবহার করে এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত রামদাগুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার




মন্তব্য করুন