হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সহায়তা করতে ঢাকায় তুর্কি বিশেষজ্ঞরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ অক্টোবর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তা করতে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন তুর্কি প্রতিনিধি দল। বৈঠকে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের চলমান তদন্তের কারিগরি ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

বৈঠকে তুর্কি বিশেষজ্ঞরা অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে পূর্ণ সহযোগিতা ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তুরস্কের এই সহায়তা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বের প্রতিফলন। বিমান নিরাপত্তা ও জরুরি পদক্ষেপে তুরস্কের দক্ষতাকে গুরুত্ব দেয় বাংলাদেশ।

সরকার গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তের জন্য উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল।

ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একই দিন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, করণীয় নির্ধারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সহায়তা করতে ঢাকায় তুর্কি বিশেষজ্ঞরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সহায়তা করতে ঢাকায় তুর্কি বিশেষজ্ঞরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ অক্টোবর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তা করতে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন তুর্কি প্রতিনিধি দল। বৈঠকে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের চলমান তদন্তের কারিগরি ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বৈঠকে তুর্কি বিশেষজ্ঞরা অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে পূর্ণ সহযোগিতা ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, তুরস্কের এই সহায়তা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বের প্রতিফলন। বিমান নিরাপত্তা ও জরুরি পদক্ষেপে তুরস্কের দক্ষতাকে গুরুত্ব দেয় বাংলাদেশ।সরকার গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তের জন্য উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল।ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একই দিন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, করণীয় নির্ধারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×