হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় বাপ্পী হত্যার ঘটনায় ৯ জনের নামে মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রকাশ্যে দিবালোকে মোহাম্মদ বাপ্পী (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) নিহতের মা রোজিনা আকতার বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৬–৭ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখিত আসামিরা হলেন—ধৃত আকতার হোছাইন, তার তিন মামাতো ভাই এনসিপির কুতুবদিয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী রিদোয়ানুজ্জামান হেলালী, সামশুজ্জামান দুদু, মিছবাহ উদ্দিন, একই গ্রামের ইমরান, আরাফাত, হান্নান, রুবেল ও দেলোয়ার।

মামলা নম্বর ২৭, তারিখ ২৭ অক্টোবর ২০২৫।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

উল্লেখ্য, গত শনিবার বিকেলে উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ বাপ্পী নিহত হন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ আকতার হোছাইন নামের একজনকে আটক করে।

নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছেন এখনো পর্যন্ত চিহ্নিত আসামিদের ধরতে পুলিশের কোন তৎপরতা দেখা যায়নি।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। সাংবাদিকদের মামলার একটি কপি দিতেও অপারগতা প্রকাশ করেন তিনি। অথচ উক্ত মামলার এজাহারের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় বাপ্পী হত্যার ঘটনায় ৯ জনের নামে মামলা, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় বাপ্পী হত্যার ঘটনায় ৯ জনের নামে মামলা, আটক ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:: | প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রকাশ্যে দিবালোকে মোহাম্মদ বাপ্পী (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) নিহতের মা রোজিনা আকতার বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৬–৭ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখিত আসামিরা হলেন—ধৃত আকতার হোছাইন, তার তিন মামাতো ভাই এনসিপির কুতুবদিয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী রিদোয়ানুজ্জামান হেলালী, সামশুজ্জামান দুদু, মিছবাহ উদ্দিন, একই গ্রামের ইমরান, আরাফাত, হান্নান, রুবেল ও দেলোয়ার। মামলা নম্বর ২৭, তারিখ ২৭ অক্টোবর ২০২৫। উল্লেখ্য, গত শনিবার বিকেলে উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ বাপ্পী নিহত হন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ আকতার হোছাইন নামের একজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছেন এখনো পর্যন্ত চিহ্নিত আসামিদের ধরতে পুলিশের কোন তৎপরতা দেখা যায়নি। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। সাংবাদিকদের মামলার একটি কপি দিতেও অপারগতা প্রকাশ করেন তিনি। অথচ উক্ত মামলার এজাহারের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×