হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে পাঁচদিন বৃষ্টির আভাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন


ঢাকা, ২৭ অক্টোবর – বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারাদেশে পাঁচদিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই পাঁচদিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে পাঁচদিন বৃষ্টির আভাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে পাঁচদিন বৃষ্টির আভাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ অক্টোবর – বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারাদেশে পাঁচদিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই পাঁচদিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×