হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাইব্যুনালকে যারা ‘ক্যাঙারু কোর্ট’ বলেন এটা তাদের ব্যাপার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ অক্টোবর – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রমের অংশ বিশেষ একশ্রেণির অসাধু ইউটিউবার বাজেভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

তাদের প্রতি নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘ক্যাঙারু কোর্ট’ মনে করি না এবং এই ট্রাইব্যুনালের স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিয়েও তার মধ্যে কোনো সংশয় নেই।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের মো. আমির হোসেন এসব কথা বলেন।

ট্রাইবুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে জানতে চাইলে আমির হোসেন বলেন, যারা ক্যাঙারু বলেন এটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি না অস্বচ্ছতার কোনো কিছু আছে। কারণ এ পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেননি। কেউ বলেননি যে, এটা বলবেন না, এটা করবেন না। এভাবে কখনোই কেউ কিছু করেননি। অতএব এই কোর্ট ক্যাঙারু কি না এই প্রশ্ন আমি জবাব দেবো না। আমি মনে করি না যে, এই কোর্ট কোনো ক্যাঙারু। কারণ আমাকে কেউ কোনো বাধার সৃষ্টি করেনি।

তিনি বলেন, আমি কোর্টে (ট্রাইব্যুনাল) কিছু বক্তব্য দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্যটি বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। এতে আমি নিন্দা জানাই। লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি যে সাংবাদিকদের কাছে বলেছেন আপনার আসামি খালাস পাবেন। এটা আপনি কীভাবে বললেন? সে প্রসঙ্গে কোর্ট লর্ডশিপদের বলেছি সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করেন- আপনার আসামির কনসিকুয়েন্স বা প্রত্যাশা কী, সেক্ষেত্রে আমি এ কথা বলেছি। এটা আমার প্রফেশনাল দায়িত্ব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এ মামলার বিচার কার্যক্রমের একটি অংশ সরাসরি সম্প্রচার করা হয়েছে। তার মধ্যে একটি অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ট্রাইব্যুনাল ও আমির হোসেনের কথোপকথন রয়েছে। আমির হোসেনকে হাসতেও দেখা গেছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ট্রাইব্যুনালকে যারা ‘ক্যাঙারু কোর্ট’ বলেন এটা তাদের ব্যাপার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাইব্যুনালকে যারা ‘ক্যাঙারু কোর্ট’ বলেন এটা তাদের ব্যাপার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ অক্টোবর – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রমের অংশ বিশেষ একশ্রেণির অসাধু ইউটিউবার বাজেভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।তাদের প্রতি নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘ক্যাঙারু কোর্ট’ মনে করি না এবং এই ট্রাইব্যুনালের স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিয়েও তার মধ্যে কোনো সংশয় নেই।সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের মো. আমির হোসেন এসব কথা বলেন।ট্রাইবুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে জানতে চাইলে আমির হোসেন বলেন, যারা ক্যাঙারু বলেন এটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি না অস্বচ্ছতার কোনো কিছু আছে। কারণ এ পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেননি। কেউ বলেননি যে, এটা বলবেন না, এটা করবেন না। এভাবে কখনোই কেউ কিছু করেননি। অতএব এই কোর্ট ক্যাঙারু কি না এই প্রশ্ন আমি জবাব দেবো না। আমি মনে করি না যে, এই কোর্ট কোনো ক্যাঙারু। কারণ আমাকে কেউ কোনো বাধার সৃষ্টি করেনি।তিনি বলেন, আমি কোর্টে (ট্রাইব্যুনাল) কিছু বক্তব্য দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্যটি বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। এতে আমি নিন্দা জানাই। লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি যে সাংবাদিকদের কাছে বলেছেন আপনার আসামি খালাস পাবেন। এটা আপনি কীভাবে বললেন? সে প্রসঙ্গে কোর্ট লর্ডশিপদের বলেছি সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করেন- আপনার আসামির কনসিকুয়েন্স বা প্রত্যাশা কী, সেক্ষেত্রে আমি এ কথা বলেছি। এটা আমার প্রফেশনাল দায়িত্ব।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এ মামলার বিচার কার্যক্রমের একটি অংশ সরাসরি সম্প্রচার করা হয়েছে। তার মধ্যে একটি অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ট্রাইব্যুনাল ও আমির হোসেনের কথোপকথন রয়েছে। আমির হোসেনকে হাসতেও দেখা গেছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×