হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াত আমিরের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন


ঢাকা, ২৮ অক্টোবর – সন্তানের হক আদায় করার জন্য নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবো উল্লেখ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, কর্মক্ষেত্রে আমারও আট ঘণ্টা তারও (নারীর) আট ঘণ্টা, এটা কি তার ওপর অবিচার নয়? আমরা ক্ষমতায় গেলে ইনশআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেবো। তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ। এটা কোনো দয়া নয়।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আমরা যদি আট ঘণ্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি তাহলে মায়েরা এতই সিনসিয়ার এতই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় করে দেওয়া।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

গত রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয় যদি আমরা ক্ষমতায় যাই, মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেবো। অতো তালা কিনার পয়সা কোথায় পাবো? আমাদের কি মা-বোন নেই? আমাদের সবার মা-বোন আছে। তারা কি শিক্ষাদীক্ষা নেয়নি? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না? আলহামদুলিল্লাহ সবাই রাখছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, মায়েদের আমরা বাড়তি আরেকটু সম্মান করবো। যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা তিনি তার গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন। এই সন্তানকে লালন-পোষণ করছেন আবার তিনি ক্ষেত্রবিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমির প্রশ্ন রেখে বলেন, আমরা কি তাদেরকে বলেছি যে তোমরা বোরকা পড়ো, হেজাব পড়ো, নেকাব দাও। কাউকে বলিনি। তারা তাদের ইজ্জতের প্রটেকশনের জন্য এটা নিয়েছে। এখনকার সমাজে আমাদের মা-বোনরা নিগ্রহের শিকার হন, বঞ্চনার শিকার হন, কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত ও জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয়।

রাসূলে সাল্লাল্লাহু আঃ সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছেন। আল্লাহর রাসূল কোনো যুদ্ধে এমন যাননি, যেখানে তার একজন বিবি তার সঙ্গী হননি। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা-বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোনো জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না। তাই সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে নিশ্চিত করতে। একটি তাদের নিরাপত্তা আরেকটি হলো তাদের ইজ্জত। এই দুইটা দিতেই হবে, যোগ করেন জামায়াত আমির।

তিনি বলেন, আমাদের বলা হয়, তোমরা গেলে অমুসলিমদের কি হবে। আমি বলি, আল্লাহ কি শুধু মুসলমান পয়দা করছেন? তাদেরকেকে পয়দা করেন নাই? তাদের রিজিক কি আপনি আমি দেই? তাদের রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা এই দেশের নাগরিক, তাদের অধিকার আছে। তাদেরকে আল্লাহ মেধার নিয়ামত দিয়েছেন। যদি তাদের মাঝে মেধা থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে এটাই তার প্রতি ইনসাফ। যদি কোনো জায়গায় তাকে বের করে দেওয়া হয়, এটা হল বে-ইনসাফ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াত আমিরের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াত আমিরের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ অক্টোবর – সন্তানের হক আদায় করার জন্য নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবো উল্লেখ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, কর্মক্ষেত্রে আমারও আট ঘণ্টা তারও (নারীর) আট ঘণ্টা, এটা কি তার ওপর অবিচার নয়? আমরা ক্ষমতায় গেলে ইনশআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেবো। তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ। এটা কোনো দয়া নয়।তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আমরা যদি আট ঘণ্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি তাহলে মায়েরা এতই সিনসিয়ার এতই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় করে দেওয়া।গত রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয় যদি আমরা ক্ষমতায় যাই, মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেবো। অতো তালা কিনার পয়সা কোথায় পাবো? আমাদের কি মা-বোন নেই? আমাদের সবার মা-বোন আছে। তারা কি শিক্ষাদীক্ষা নেয়নি? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না? আলহামদুলিল্লাহ সবাই রাখছে।তিনি বলেন, ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, মায়েদের আমরা বাড়তি আরেকটু সম্মান করবো। যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা তিনি তার গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন। এই সন্তানকে লালন-পোষণ করছেন আবার তিনি ক্ষেত্রবিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।আমির প্রশ্ন রেখে বলেন, আমরা কি তাদেরকে বলেছি যে তোমরা বোরকা পড়ো, হেজাব পড়ো, নেকাব দাও। কাউকে বলিনি। তারা তাদের ইজ্জতের প্রটেকশনের জন্য এটা নিয়েছে। এখনকার সমাজে আমাদের মা-বোনরা নিগ্রহের শিকার হন, বঞ্চনার শিকার হন, কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত ও জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয়।রাসূলে সাল্লাল্লাহু আঃ সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছেন। আল্লাহর রাসূল কোনো যুদ্ধে এমন যাননি, যেখানে তার একজন বিবি তার সঙ্গী হননি। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা-বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোনো জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না। তাই সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে নিশ্চিত করতে। একটি তাদের নিরাপত্তা আরেকটি হলো তাদের ইজ্জত। এই দুইটা দিতেই হবে, যোগ করেন জামায়াত আমির।তিনি বলেন, আমাদের বলা হয়, তোমরা গেলে অমুসলিমদের কি হবে। আমি বলি, আল্লাহ কি শুধু মুসলমান পয়দা করছেন? তাদেরকেকে পয়দা করেন নাই? তাদের রিজিক কি আপনি আমি দেই? তাদের রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা এই দেশের নাগরিক, তাদের অধিকার আছে। তাদেরকে আল্লাহ মেধার নিয়ামত দিয়েছেন। যদি তাদের মাঝে মেধা থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে এটাই তার প্রতি ইনসাফ। যদি কোনো জায়গায় তাকে বের করে দেওয়া হয়, এটা হল বে-ইনসাফ।সূত্র: জাগো নিউজএনএন/ ২৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×