মহেশখালী থানার পুলিশ ভোরে এক অভিযানে তিনজন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একনলা বন্দুক, দুইটি এলজি, তিন রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকার ষাইট্টাঘোনায় বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের কার্যক্রম সম্পন্ন করে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ তারেক (২২), মোঃ ফারুক (১৯) এবং সালা উদ্দিন (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার নথিভুক্তি করা হয়েছে এফআইআর নং-৪২, তারিখ ২৮ অক্টোবর ২০২৫, জি আর নং-৩৩৬, তারিখ ২৮ অক্টোবর ২০২৫,ধারাঃ ১৯(এ)/১৯(ফ) দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস মিডিয়াকে জানান, “এই অভিযান আমাদের অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ




মন্তব্য করুন