হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত অন্তত ১৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৮ অক্টোবর – প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহরের অভিযোগে চারটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কথিত মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে অন্তত চারটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মেক্সিকোর উদ্ধার ও তল্লাশি কর্মীরা নৌকায় বেঁচে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর তিনটি হামলায় মোট ১৪ জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন।

তিনি বলেন, সব হামলাই আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়েছে এবং এতে কোনও মার্কিন সেনা হতাহত হননি।

যুক্তরাষ্ট্র বলছে, প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী বিভিন্ন নৌযান লক্ষ্য ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, প্রথম হামলায় আটজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন। পরবর্তীতে আরও দুটি হামলায় যথাক্রমে চার ও তিনজন করে মারা গেছেন। তবে উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা কিংবা তিনি বর্তমানে কোথায় আছেন, সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

হেগসেথ বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ গত দুই দশক ধরে অন্য দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে। এখন আমরা আমাদের নিজের মাতৃভূমি রক্ষা করছি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত অন্তত ১৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত অন্তত ১৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৮ অক্টোবর – প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহরের অভিযোগে চারটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, কথিত মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে অন্তত চারটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মেক্সিকোর উদ্ধার ও তল্লাশি কর্মীরা নৌকায় বেঁচে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন।পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর তিনটি হামলায় মোট ১৪ জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন।তিনি বলেন, সব হামলাই আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়েছে এবং এতে কোনও মার্কিন সেনা হতাহত হননি।যুক্তরাষ্ট্র বলছে, প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী বিভিন্ন নৌযান লক্ষ্য ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে।তিনি বলেন, প্রথম হামলায় আটজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন। পরবর্তীতে আরও দুটি হামলায় যথাক্রমে চার ও তিনজন করে মারা গেছেন। তবে উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা কিংবা তিনি বর্তমানে কোথায় আছেন, সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।হেগসেথ বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ গত দুই দশক ধরে অন্য দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে। এখন আমরা আমাদের নিজের মাতৃভূমি রক্ষা করছি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×