হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাংশ ফেরত দিলো হামাস, ক্ষুব্ধ দখলদাররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৮ অক্টোবর – দখলদার ইসরায়েলের হাতে গতকাল সোমবার একটি কফিন বুঝিয়ে দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এই কফিনে এক ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ ফিরিয়ে দিয়েছে তারা। তার মরদেহের বাকি অংশ ২০২৩ সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাংশ ফেরত দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদাররা। তাদের দাবি, হামাস এরমাধ্যমে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে সেনাবাহিনীর উচ্চপদস্থরা উপস্থিত আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

দখলদারদের এক কর্মকর্তা দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতির শুরু থেকেই এটি লঙ্ঘন করছে। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় একদিন হামলা চালিয়ে প্রায় ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েল। এছাড়া চুক্তি অনুযায়ী মিসর-গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও তারা এখনো এটি করেনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাংশ ফেরত দিলো হামাস, ক্ষুব্ধ দখলদাররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাংশ ফেরত দিলো হামাস, ক্ষুব্ধ দখলদাররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৮ অক্টোবর – দখলদার ইসরায়েলের হাতে গতকাল সোমবার একটি কফিন বুঝিয়ে দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এই কফিনে এক ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ ফিরিয়ে দিয়েছে তারা। তার মরদেহের বাকি অংশ ২০২৩ সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাংশ ফেরত দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদাররা। তাদের দাবি, হামাস এরমাধ্যমে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে।এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে সেনাবাহিনীর উচ্চপদস্থরা উপস্থিত আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।দখলদারদের এক কর্মকর্তা দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতির শুরু থেকেই এটি লঙ্ঘন করছে। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় একদিন হামলা চালিয়ে প্রায় ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েল। এছাড়া চুক্তি অনুযায়ী মিসর-গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও তারা এখনো এটি করেনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×