ঢাকা, ২৮ অক্টোবর – রাজধানীর ফার্মগেট অংশে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা দায়রা জজ আদালতের আইনজীবী এনামুল হক নবীন ডাকযোগে সেতু মন্ত্রণালয়ের সচিব বা সিনিয়র সচিব এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এই নোটিশটি পাঠান।
মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের
আইনজীবী নবীন জানান, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কালামের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা না করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে ওই ব্যক্তি নিহত হন। সোমবার তার মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনায় সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং পরিবারের সদস্যকে মেট্রোরেলে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন