কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের সরকারি চিংড়ি এস্টেটের আওতাধীন চিংড়িজোনের ১০ ও ১১ একর বিশিষ্ট ৫৮৭টি ঘেরে মাছ চাষের সোনালী সুদিন ফেরাতে টেকসই উন্নয়নে মহাপরিকল্পনার উদ্যোগ নিয়েছেন মৎস্য অধিদফতর।
এরই পরিপ্রেক্ষিতে “সরকারি চিংড়ি এস্টেটের মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইকরণে মৎস্য চাষি, ঘের মালিক ও স্টকহোল্ডারের অংশ গ্রহনে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বুধবার ২৯ অক্টোবর দুপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য অধিদফতরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (SCMFP) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় মহাপরিকল্পনার আলোকে মূল প্রবন্ধ ও মাস্টারপ্ল্যান সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন শেলটেক কনসাল্ট্যান্টস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ মোঃ আরিফুর রহমান।
মহাপরিকল্পনার মাস্টারপ্ল্যানে আগামী ৫০ বছর পর উন্নত দেশের আদলে চকরিয়া চিংড়িজোনে টেকসই প্রযুক্তির মাধ্যমে কীভাবে মৎস্য চাষাবাদ করা যাবে এবং চাষের মাধ্যমে চিংড়িজোনকে ইকোনমিক জোন হিসেবে তৈরি করা যায়, গবেষণা টিমের তৈরি করা মহাপরিকল্পনায় সেসব তথ্য তুলে ধরা হয়েছে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া চিংড়িজোনে মাছ উৎপাদনের সোনালী সুদিন ফেরাতে টেকসই উন্নয়ন মহাপরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন কক্সবাজার জেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা।
চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সরকারি এস্টেটের অধীন চিংড়িজোনের মাছ চাষের সুফল, সম্ভাবনা, সমস্যা এবং করনীয় নির্ধারনে মুক্ত আলোচনায় বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ চৌধুরী রাজু, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।
এছাড়াও কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি, চিংড়ি চাষী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা সবাই চকরিয়া চিংড়ি এস্টেটের টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব চাষ পদ্ধতি, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। ##




মন্তব্য করুন